
নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ এর সমাপনি ও মুল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহ’র সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এবছর দৌলতখানে প্রান্তিক জেলেদের মাঝে এসব প্রকল্পের মাধ্যমে জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকরা বাছুর বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে প্রান্তিক জেলেরা মাছ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী হবেন বলে আশা করেন তিনি।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ , সামাজিক সংগঠন সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই