1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৩:৩০ pm

ভোলা দৌলতখান উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে ইমামদের মধ্যে কথা বলেন, উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আল মামুন, উপজেলায় শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত মাওলানা মনিরুল ইসলাম ও উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি রেজাউল করিম বোরহানি। এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজীদের ১১০ জন ইমাম অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ