1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা

মো. মিরাজ হোসাইন, ভোলাঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৮:৪৩ pm

ভোলার দৌলতখানে উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় দৌলতখান বাজার উত্তর মাথায় ফুড ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য, ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমীর মুফতি ফজলুল করিম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ফারুক হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মোঃ জাকির আলম, সিনিয়র সাংবাদিক কাজী জামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ছাকিনা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার জুয়েল মাহমুদ জুলু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নোমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, ফরাজি স্টোরের মালিক শামীম ফরাজি, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মোতাহার হোসেন সহ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ