1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ, এলাকাবাসীর মানববন্ধন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ১১:৩০ pm

কোরবানির গরু কিনতে গিয়ে ভোলার দৌলতখানে মো: ইকবাল হোসাইন (৪০) নামের এক কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান ও উদ্ধার চেয়ে এলাকাবাসী এবং স্বজনরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

শুক্রবার (৮জুলাই) জুমআর নামায শেষে ঘন্টাব্যাপী পৌর এলাকার সুকদেব স্কুল মোড় সড়কে এ কর্মসূচি পালন করা হয়। নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদের ছেলে। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নিখোঁজ মো: ইকবাল হোসাইন-এর ছোট ভাই আফসার উদ্দীন,মোঃ আফনান ও ভগ্নিপতি মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ অনেকে। স্বজনরা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, গত মঙ্গলবার (৫জুলাই) দুপুরে কোরআনে হাফেজ মো: ইকবাল হোসাইন কোরবানির গরু কিনার জন্য বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

আত্মীয়-স্বজনের বাসা বাড়িসহ অনেক জায়গায় খুঁজাখুঁজির পরেও তার সন্ধান মিলেনি । তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের পরিবার দুশ্চিন্তায় রয়েছেন। এঘটনায় পরদিন বুধবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন-এর বাবা হাফেজ আব্দুল হামিদ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফেজ মো: ইকবাল হোসাইনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। তার মাথার চুল ও দাড়ি কালো রঙের। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশি রঙের পাঞ্জাবি- সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিল।

দৌলতখান থানার (ওসি) বজলার রহমান বলেন, নিখোঁজ ব্যক্তি হাফেজ মো: ইকবাল হোসাইনকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ