
ভোলার দৌলতখান উপজেলায় ২০২৩/২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা/সমলায় কর্মসূচি আওতায় রোপা আমন (ব্রিধান-৫২) ধানের ৫০ একর ব্লক প্রদর্শনীর কৃষক ও কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে এই মতবিনিময় সভা হয়। এসময় সম্ভাবনাময় বিভিন্ন ফল ও সবজি বাগানও পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা।
এ উপলক্ষে দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মো. রুহুল আমিন তালুকদার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, কৃষক, কৃষাণীরাও উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই