1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেড় বছর পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ১:৫৬ pm

অবশেষে পিছিয়েই গেল ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল জো রুট-মরগানদের।

কিন্তু সেই সফর পিছিয়ে গেল ১৮ মাস বা দেড় বছর! অর্থাৎ ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দুই সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যৌথ মত বিনিময়ের মাধ্যমে সূচি চূড়ান্ত করা হয়েছে।

সফর পিছিয়ে দেওয়ার নেপথ্যে ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলকে দুষছেন বিশ্লেষকরা।

সোমবার ডেইলি মেইল ও দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইংল্যান্ডের খেলোয়াড়রা যেন আইপিএলে খেলতে পারেন, সেই কারণেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ সফর। তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।

সে হিসেবে ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে আরব আমিরাতে হবে আইপিএল।

তাই আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তারকা ক্রিকেটারদের আইপিলের জন্য ছাড়পত্র দেওয়ার চিন্তাভাবনা করছে ইসিসি। বাংলাদেশ সফরের বদলে আইপিএলকে বেছে নিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ