1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৯:৪৯ am

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ৩৭ হাজার ৯১২ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (৩০ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। এবার হজে গিয়ে মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী।

এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ