1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে দুঃশাসনের সাম্রাজ্য গড়া হয়েছে: মান্না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২ ২:৩৬ pm

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাছবি: সাজিদ হোসেন
‘আমাদের জিডিপি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু আমরা সমৃদ্ধ বলতে যেটা বুঝি, সেটা বতর্মান অর্থনৈতিক ধারণা অনুযায়ী আগের মতো নেই। মাথাপিছু আয়ের সঙ্গে আরও অনেক সূচক আছে, সেগুলোর কোনোটিই ঊর্ধ্বমুখী তো নয়ই বরং সবই নিম্নমুখী। দেশে এখন সীমাহীন বৈষম্য ও দারিদ্র বেড়েছে, চাকরি নেই। দুঃশাসনের সাম্রাজ্য গড়া হয়েছে।’ আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণ বেড়েছে। দেশে ৫৪ হাজার বর্গমাইলের ভেতর এখন ১৮ কোটি মানুষ বাস করে। অনাহারে মারা যাওয়ার ঘটনা খুব কম, এটা একেবারেই হচ্ছে না।’ তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, অথচ স্বাধীনতা সংগ্রাম শুরুই হয়েছিল গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আস্তাকুঁড়ে চলে গেছে। দেশ এখন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, সবভাবেই নিন্দিত।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মাহমুদুর রহমান বলেন, দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ না করা গেলে আকাশে গিয়ে ঠেকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অনেকগুলো ইতিবাচক পথ আছে। সরকার সেগুলোর কোনোটিতেই হাঁটছে না। পত্রপত্রিকায়ই দেখা যায়, টিসিবিতে যেসব পণ্য দেওয়া হচ্ছে, সেগুলো প্যাকেজ আকারে দেওয়া হচ্ছে। টিসিবির পণ্য দিতে সরকার যে ভর্তুকি দিচ্ছে, সেটি যদি নগদ টাকা দিয়ে দিত, তাহলে ভোক্তারা তাঁদের প্রয়োজনমাফিক পণ্য নিজেরা কিনতে পারতেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ‘সিন্ডিকেট’ মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, পণ্যসামগ্রীর মূল্য ব্যবসায়ীদের সিন্ডিকেট আওয়ামী লীগ নেতারা নিয়ন্ত্রণ করেন। এই সিন্ডিকেট এখনই ভেঙে দিতে হবে। তা না হলে দেশে দুর্ভিক্ষ, গণবিক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ