1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে এসএমই প্রতিষ্ঠান ১০ লাখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ৯:১৭ pm

দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। সবমিলে এসএমই প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১০ লাখ। যেখানে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ প্রদান উপলক্ষে শিল্প ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এসএমই শিল্প প্রতিষ্ঠান/উদ্যোক্তারা জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে।

পাশাপাশি দেশে অপ্রাতিষ্ঠানিক শিল্পখাত দ্রুত বিকশিত হচ্ছে। এ খাত কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের দক্ষতা বৃদ্ধিতেও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক, বিটাক এবং এসএমই ফাউন্ডেশন ভূমিকা রেখে চলেছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ