1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে আসলো মডার্না-সিনোফার্মের ৪৫ লাখ ভ্যাকসিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১ ১২:৪৬ pm

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের উপহারে মডার্না ও চুক্তি অনুযায়ী চীনের সিনোফার্ম বাংলাদেশকে করোনা প্রতিষেধক টিকা সরবরাহ করেছে। পূর্ব-নির্ধারিত সময়েই দেশ দু’টি থেকে পাঠানো মোট ৪৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। যার মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ এবং সিনোফার্মের ২০ লাখ ডোজ।

শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের ১০ লাখ এবং সকাল পৌনে ৯টার দিকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। ফলে বাংলাদেশের টিকা তহবিলে মডার্নার ও সিনোফার্মের আরও ৪৫ লাখ ডোজ টিকা যুক্ত হলো।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মডার্নার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা শাহজালাল বিমানবন্দরে আসে। এর প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

আনুষ্ঠানিকভাবে টিকাগ্রহণের জন্য রাতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সকালে দ্বিতীয় ধাপে আসা টিকাগ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দু-দফা করে চার দফায় মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ