1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেলদুয়ারে স্কুলছাত্রী ধর্ষণের ৫দিন পর ধর্ষক গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ৫:০৭ pm

টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মাসুদ (১৭) নামে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আসামিকে গ্রেফতার করা হয়। মাসুদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় সিংহরাগী গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে মাসুদ তার বন্ধুদের সহায়তায় জোরপূর্বক নৌকায় তুলে সিংহরাগী বিলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রীকে অসুস্থাবস্থায় রাত ১০টার দিকে বাড়ির সামনে রেখে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন ভুক্তভোগী মেয়েটি শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মায়ের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। অসুস্থ ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই দিন সন্ধ্যায় ছাত্রীর মা মাসুদ ও তার দুই সহযোগী বন্ধুকে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি এ, কে সাইদুল হক ভূইয়া বলেন, ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মাসুদকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ