1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেবরের কিল ঘুষিতে, ভাবী হাসপাতালের বেডে

রতন কুমার রায়, ডোমার( নীলফামারী)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১৬ pm

নীলফামারীর ডোমার পূর্ব শত্রুতার জের ধরে দেবর দুলাল হোসেনসহ পরিবারের লোকজনের মারপিঠ,কিলঘুষির আঘাতে ভাবী নুর নাহার(৫০) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড মাঝাপাড়া গ্রামে। এবিষয়ে নুর নাহার বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

সরেজমিনে ও অভিযোগ সুত্রে জানাযায়, নুর নাহার রফিকুল ইসলাম দম্পতির সাথে দুলাল হোসেনের দীর্ঘদিন হতে পারিবারিক দ্ব›দ্ব চলছে। নুর নাহার দেবর দুলালের বিরুদ্ধে মসজিদে গিয়ে দশ সমাজের কাছে বিচার দেন। গত ৭ই ফেব্রæয়ারী সমাজের কিছু ব্যক্তি ও দুলালসহ পরিবারের লোকজন আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে নুর নাহারের বাড়ীতে গিয়ে তার স্বামীসহ নুর নাহারকে ডাকে। উভয় পক্ষকে নিয়ে সমাজের লোকজন বসে তাদের সমস্যার কথা শুনার একপর্যায়ে দুলাল ও নুর নাহার পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে করে দুলালের পরিবারের লোকজনের মারপিট, কিলঘুষির আঘাতে নুর নাহার বেগম গুরুতর আহত হন।

আহত অবস্থায় ৮ফেব্রুয়ারী নুর নাহার বেগমকে পরিবারের লোকজন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ্য হলে বাড়িতে আসেন তিনি। বাড়ীতে আসার একদিন পর আবার অসুস্থ হলে গত মঙ্গলবার রাতে তাকে মেডিকেল ভর্তি করানো হয়। বর্তমানে তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। নুর নাহার বেগম বিবাদী দুলাল হোসেনের আপন বড় ভাই রফিকুল ইসলামের স্ত্রী। এবিষয়ে জানতে গত বুধবার দুলালের বাড়ীতে গেলে কেউ না থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

নুর নাহার বেগমের বড় মেয়ে রোজিনা আক্তার জানান, বাড়ীতে আমার মা একাই থাকে। বাবা সংসারের অভাব অনটনের কারনে মাঝে মধ্যে ঢাকায় থাকেন। এক দুই মাস পরে বাড়ীতে আসতেন। দু-চার দিন থেকে আবার চলেন যেতেন। মা বাড়ীতে একা থাকায় আমার চাচা দুলাল হোসেন ও চাচী, কারনে অকারনে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালি গালাজ করতেন। আমার চাচা আমার মাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি প্রদান করে আসছেন। এর আগে চাচার সাথে এলাকার কিছু ব্যক্তি যোগসাজগে আমাদের চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছিলেন। আমাদের বাড়ীতে রাতের আধারে কে বা কাহারা রেলের পাথর ছুড়ে মারে। মা সব সময় ভয়ের মধ্যে থাকে। আমার একটি মাত্র ভাই সেও ঢাকায় থাকে। আমি তদন্ত সাপেক্ষে আইনের কাছে সঠিক বিচার চাই।
এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ