1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্ঘটনায় নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২ ১২:০০ pm

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দু’জন আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোরে উপজেলার কাউগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলা শহরের বড়বন্দর এলাকার বাসিন্দা কৃষণ মজুমদার (২৩) ও জেলা সদর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (২২)। এরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, একটি মাল বোঝাই করা ট্রাক কাউগাঁও মোড়ে দাঁড়িয়ে ছিল। কৃষন ও নজরুল মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ওই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ