1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুপুরে বন্দর নগরীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১০:২৫ am

গত ২৬ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আজ ১২ অক্টোবর দুপুরে বন্দর নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করবে বিএনপি। দুপুর দইটায় এই সমাবেশে হওয়ার কথা, কিন্তু সকাল থেকেই মাঠে আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

চট্টগ্রামে সমাবেশের দিনক্ষণ নির্ধারণ হওয়ার পর থেকে নগর ও জেলার প্রতিটি ওয়ার্ড চষে বেড়িয়েছেন নেতাকর্মীরা। করেছেন সভা। এতে তারা বিপুল সাড়া পান। প্রথমে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে, নগরের লালদীঘি মাঠ ও জেলা পরিষদ চত্বরে এই সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির। কিন্তু নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ দেখে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি অনুযায়ী ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে। নগরের পলোগ্রাউন্ড মাঠের এদিন সমাবেশে প্রায় ১৫ লাখ লোকের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য ও নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধীন নির্বাচনের দাবি আদায় করতে সক্রিয় তারা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দলের সাংগঠনিক বিভাগগুলোতে সমাবেশ করার যে সিদ্ধান্ত নেয় বিএনপি পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের মাধ্যমে তা শুরু হয়। এ সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। তৈরি হয়েছে মঞ্চ। প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সহিংসতার চেষ্টা করলে চট্টগ্রাম আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে বলে ১০ অক্টোবর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে। অপরদিকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘বিএনপির নেতা-কর্মীরা লাঠি নিয়ে আসবেন না। তারা একেকজন লাঠি, চায়নিজ রাইফেলের মতো শক্তিশালী। যাদের দুর্বলতা আছে, তারাই লাঠি নিয়ে মাঠে নামে। বিএনপির শক্তি জনগণ। আর তাদের শক্তি হলো অন্য জায়গায়। নিজেদের দুর্বলতা রয়েছে বলে তারা বিএনপিকে ভয় পায়।’

এদিকে ১১ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্দর নগরী চট্টগ্রামে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা হবে। জনসভায় থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। শুধু চট্টগ্রামের নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণও প্রস্তুতি নিয়েছে। চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে উত্তাল জনস্রোত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ১১ অক্টোবর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে শুরু হয়ে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লা, রাজশাহী ও ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এ ধাপের কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর শেষ হবে। প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ