1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই হাজার ট্রলার সাগরে যাওয়া বন্ধ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ৮:৫৯ pm

দেশের সর্বাধিক ব্যবহৃত জ্বালানি ডিজেলের মূল্যবৃদ্ধির জের হিসেবে গণপরিবহণ খাতে আকস্মিক ধর্মঘটের পরপরই দেশের দক্ষিণাঞ্চলে বরগুনা জেলার প্রায় দুই হাজার মাছধরা ট্রলার সাগরে যাওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী বরাবর কয়েক দফা দাবি উল্লেখ করে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

‘ডিজেলের দাম কমাতে হবে, মৎস্য সেক্টর রক্ষা করতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতিসহ মৎস্য সেক্টরের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন। কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ৩ দফা দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলো হলো- অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমিয়ে পূর্বের নির্ধারিত মূল্য নির্ধারণ করা, বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় বিদেশি ট্রলার অনুপ্রবেশ বন্ধ করা এবং দেশীয় জলসীমায় নির্ধারিত জায়গায় ট্রলিং জাহাজ বাইচ করা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, পাইকার সমিতির সভাপতি সাফায়েত মুন্সি, আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন, বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আকন, ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে প্রমুখ।

বক্তারা দাবি করেন- অনির্দিষ্টকালের জন্য আজ থেকেই দেড় হাজার মাছধরা ট্রলার সাগরে যাওয়া বন্ধ, পাশাপাশি এখন যেসব ট্রলার সাগরে আছে সেসব ট্রলার কূলে আসবে আর সাগরে যেতে দেওয়া হবে না।

কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন বলেন, দেশের গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ী ডিজেল কালোবাজারে পাচার করে; তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তেলের যেমন সংকট হবে না তেমনি অসাধু ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করতে পারবে না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ