1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই মাস পর নদীতে হতাশ জেলেরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২ ১১:৪৬ pm

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত শনিবার রাত ১২টা পর থেকে নদীতে ফিরেছেন জেলেরা। তবে আসন্ন ঈদের মাত্র ২ দিন আগে নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে স্ত্রী-সন্তান ও পরিবার সব সদস্যদের ঈদে নতুন পোশাক কিনে দেওয়া স্বপ্ন দেখেছিলেন জেলেরা।

কিন্তু নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে তীরে ফিরছেন হতাশা নিয়ে। ঈদে সবার জন্য নতুন পোশাক কিনে দেওয়া তো দূরের কথা ঈদের দিন সবাই মিলে পেট ভরে ভাত খেতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত তারা।

সরেজমিনে গিয়ে জেলেদের সঙ্গে আলাপকালে তারা জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রমের নিষেধাজ্ঞা শেষে বুক ভরা স্বপ্ন নিয়ে নদীতে গিয়েছেন তারা। নদীতে গিয়ে আশানুরূপ ইলিশ শিকার করে দীর্ঘ দুই মাস দিতে না পারা এনজিওর কিস্তি, মুদি দোকানের দেনা পরিশোধের করে আবারও ঘুরে দাঁড়াবেন তারা। এছাড়াও আসন্ন ঈদে নিজেদের পরিবার সবার জন্য নতুন পোশাক কিনে দেওয়ারও স্বপ্ন ছিল তাদের। কিন্তু নিষেধাজ্ঞার পরে নদীতে গিয়ে চরম হতাশা নিয়ে একে একে তীরে ফিরে আসছেন জেলেরা। দাবি নদীতে গিয়ে যে ইলিশ শিকার করছেন তা দিয়ে ট্রলারের তেলের খরচও উঠছে না।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের মো. কিরণ মাঝি ও আসলাম মাঝি জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে আমরা দুই মাস নদীতে মাছ শিকার করতে যাইনি। যার কারণে আগে বিভিন্ন এনজিওর থেকে ঋণ নেওয়া কিস্তি চালাতে পারিনি। ভেবেছি নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে সব দেনা পরিশোধ করতে পারবো। কিন্তু নদীতে সারা দিন রাত জাল ফেলে ৩-৪ টি ইলিশ পেয়েছি। এতে দেনা পরিশোধ করবো কিভাবে আর ঈদে পরিবারের সবার জন্য জামা কাপড় কিনবো কিভাবে।

ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. নাছির মাঝি জানান, গত কয়েকটি দিন ধরে আমার ছোট ছোট তিনটা শিশু ঈদের নতুন জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে। এতদিন বলেছি মাছ ধরা শুরু হলে কিনে দিব। নদীতে মাছ ধরা শুরু হয়েছে আর আমিও প্রতিদিন নদীতে যাই কিন্তু যে মাছ পাই তা ট্রলারের তেলের খরচও উঠে না।

তিনি আরও জানান, আজ সকালেও তার শিশুরা ঈদে নতুন জামা কিনে দেওয়ার জন্য কান্নাকাটি করেছে। তাদের সান্ত্বনা দিয়ে আসছেন আজ নদীতে ইলিশ শিকার করে তাদের জামা কাপড় কিনে দিবে। কিন্তু সকাল থেকে নদীতে জাল ফেলে মাত্র ৬টি জাটকা পেয়েছেন। তা বিক্রি করে তেলের দোকানের ৩শ টাকা দিয়ে আর কোনো টাকা তার হাতে নেই।

একই গ্রামের জেলে মো. আব্দুল মান্নান মাঝি জানান, ঈদের দিন তো সবাই ভালো খাবার খায়। কিন্তু বর্তমানে নদীতে যে অবস্থা তাকে ঈদের দিন আমরা ভালো খাবার খাওয়া তো দূরের কথা ঈদের দিন সকালে সেমাই কিনতে খেতে পারি কিনা সন্দেহ রয়েছে।

শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার জেলে মো. হানি মাঝি জানান, গত ১ মাস আগে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ঈদের দিন তারা আমার বাড়ি আসবে। তখন তো তাদের নতুন পোশাক কিনে দিতে হবে। ভালো খাবারও খাওয়াতে হবে। কিন্তু নদীতে গিয়ে তো হতাশা নিয়ে ফিরছি প্রতিদিন। এখন কি করবো ভেবে পারছিনা। এ সময় তো কেউ ধারও দিবে না।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, দীর্ঘ দুই মাস পর জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছে। কিন্তু তারা আশানুরূপ ইলিশ পাচ্ছে না। তবে কয়েকদিন পর নদীতে ইলিশের পরিমাণ বাড়বে।

উল্লেখ, ইলিশের আভয়াশ্রম হওয়া গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশসহ সব ধরণের মাছ শিকারের সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেন সরকার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ