1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই মাস পর দেশে ফিরলেন ড.খন্দকার মোশাররফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৯ pm

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় টার্মিনালে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। তখন খন্দকার মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্হায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য তারা রেডিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছেন।

ড. মোশাররফ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসা নিয়েছেন। সেখানে সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ শেন শাইর তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ