1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই পর্বে এশিয়া কাপ, খেলবে ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩ ১০:৩৪ pm

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনিশ্চয়তার সুতোয় ঝুলছে এশিয়া কাপের ভাগ্য। ভারতের আপত্তির মুখে ইতোমধ্যে আয়োজক পাকিস্তানের পক্ষ থেকে একাধিক মডেলের প্রস্তাবনা আসলেও কোন কিছুতেই যেন মন গলছে না চিরপ্রতিদ্বন্দ্বীদের। এই টুর্নামেন্টকে আলোর মুখ দেখাতে আরও একবার নতুন প্রস্তাবনা পাকিস্তানের।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, দুটি ধাপে হতে পারে এশিয়া কাপ। যেখানে টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তানের মাটিতে। এখানে হবে প্রথম ধাপের খেলা। এরপর টুর্নামেন্ট গড়াবে দুবাইয়ের মাটিতে।

পিসিবির একটির সূত্রের বরাত দিয়ে জিও নিউজ আরও জানায়, লাহোর ও গাদ্দাফিতে হবে এশিয়া কাপের প্রথম চার ম্যাচ। যেখানে ভারতের কোনো খেলা থাকবে না। পাকিস্তানের মাটিতে প্রথম পর্ব শেষে এশিয়া কাপ নিয়ে যাওয়া হবে আরব আমিরাত।

ভারতের ম্যাচসহ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও এটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর পিসিবির এমন প্রস্তাবে ভারত রাজি হয় কিনা এটাও একটা বড় প্রশ্ন! তাই শেষ পর্যন্ত এই ধরনের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা এটা এখনও নিশ্চিত নয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ