1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই ডোজ ভ্যাকসিনের আওতায় চার কোটি ৯১ লাখ মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ ১২:০০ am

সারাদেশে রবিবার (২৬ ডিসেম্বর) ১০ লাখ ৭৮ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৮ লাখ ২১ হাজার ৯৯৬ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯৫৬ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ রবিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৯৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯৩ জনকে। এদিন ১ লাখ ৬৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৫১৫ জন নিয়েছে দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৩৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৬৯৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ