
বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়ার মোজাফ্ফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ জানান, বেতগাড়ী এলাকায় ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৭৩) এবং বগুড়া দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে মাটিবোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ