1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১২:৩২ am

ভিন্ন দুই ফ্লাইটে ১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন। ফাইল ছবি
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটাররা। ভিন্ন দুটি ফ্লাইটে ১৭ জন খেলোয়াড় ঢাকার পৌঁছান বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ থেকে জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসেন ৩ ক্রিকেটার। এর কিছুক্ষণ পর দুবাই হয়ে আসেন আরো ১৪ জন।

দুই ফ্লাইট মিলিয়ে ১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন।
জানা গেছে, বাকিরা আসবেন আগামীকাল রাতে। তারা অবশ্য সরাসরি প্রথম টেস্টের ভেন্যু সিলেটে চলে যাবেন। আজ রাতে যারা এসেছেন, তারা সিলেটের উদ্দেশে রওয়ানা করবেন আগামীকাল সকাল সাড়ে ১০টায়।

বাংলাদেশ দল ঢাকা থেকে সিলেট যাবে আগামীকাল রাত ৮টায়।

আগামী পরশু সিলেটে অনুশীলন শুরু করবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে ২৮ নভেম্বর। পরেরটি ৬ ডিসেম্বর ঢাকায়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ