1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯ pm

ঠাকুরগাঁওয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মৃত্যু হয়েছে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের। একই ঘটনায় আহত হয়েছে আরমান (১৫) নামে আরেকজন। নিহত মেহেদি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত আটটার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিল্লাচিল্লি শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করতো। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।

আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিআইডি ও পিবিআই রহস্য বের করার জন্য কাজ করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ