1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দীর্ঘ ৭ বছর পর চুয়াডাঙ্গা বিএনপি পেল নতুন নেতৃত্ব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ৯:০২ pm

দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং মো. শরীফুজ্জামান শরীফকে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০১৪ সালের ২৭ এপ্রিল অহিদুল বিশ্বাসকে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল বিএনপির কেন্দ্রীয় কমিটি। পরে ২০১৯ সালের ৩ এপ্রিল নানা অভিযোগে ম. অহিদুলকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় ওই কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খানকে (বাবু খান) ভারপ্রাপ্ত আহ্বায়ক করে দলটি। সর্বশেষ বুধবার (৩ নভেম্বর) আবার নতুন করে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব অনুমোদন করল বিএনপির কেন্দ্রীয় কমিটি।

নতুন অনুমোদিত কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফও চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হয়েছিলেন।

এদিকে, দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি অনুমোদন হওয়ায় জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাধারণ নেতা-কর্মীদের ফুলের মালা ও মিষ্টি প্যাকেট নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে উচ্ছ্বাস করতে দেখা যায়।

 

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ