1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দীপিকার দেহরক্ষীর বেতন কোটি টাকা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১ ৭:৪০ pm

কাজ কিংবা ব্যক্তিগত কারণে প্রতিনিয়ত তারকাদের নানা জায়গায় ছুটতে হয়। সেক্ষেত্রে যে কোনো সময় নানা ধরনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

তাই নিজের নিরাপত্তার কথা চিন্তা করে বলিউডের প্রায় সব নামী তারকাদের রয়েছে দেহরক্ষী। জনপ্রিয় কোনো কোনো নায়ক-নায়িকাদের একাধিক দেহরক্ষীও রয়েছে। তারকাদের সঙ্গে এসব দেহরক্ষীরাও বেশ পরিচিত হয়ে ওঠেন।

কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, যারা নিজের জীবন বাজি রেখে তারকাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, তাদের বেতন কত?

সুপারস্টার সালমান খানের দেহরক্ষী শেরার বিলাসবহুল জীবনের কথা হয়তো অনেকেই জানেন। তেমনি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালালউদ্দিন শেখের বার্ষিক আয়ের হিসেব শুনলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে।

বর্তমান সময়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের মধ্যে প্রথমদিকে রয়েছেন দীপিকা পাড়ুকোন। দিন দিন নিজের মূল্য বাড়িয়েই চলছেন এই তারকা।

সম্প্রতি দীপিকা তার পারিশ্রমিক বাড়ানোতে সঞ্জয়লীলা বানসালির মতো নির্মাতা তাকে নতুন সিনেমায় নিতে পারছেন না। এতেই বোঝা যাচ্ছে, চড়া মূল্যের এই তারকার দেহরক্ষীর বেতনও নেহাত কম হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘পদ্মাবতী’খ্যাত এই অভিনেত্রীর দেহরক্ষীর ২০১৭ সালে বার্ষিক বেতন ছিল ৯০ লাখ টাকা। তবে সম্প্রতি তার বেতন আরও বেড়েছে। ২০২১ সালে তার বার্ষিক বেতন বেড়ে হয়েছে কোটি টাকা।

তবে শুধু দীপিকার দেহরক্ষী না, বলিউডের প্রথম সারির প্রায় সব তারকার দেহরক্ষীর বেতন শুনলে চমকে ওঠাবেন যে কেউ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ