1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দীঘিনালায় কবাখালী ইউপি ভবনে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ১০:২১ am

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পড়লে দীঘিনালা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে করেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ