1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ৪:৪৪ pm

১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এর আগে, ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের পতন ঘটে। একপর্যায়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

এরই অংশ হিসেবে গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে চ্যানেলটি চালু করার বিষয়ে আলোচনা করতেই তারা একত্রিত হন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ