1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দায়িত্ব পালনে অবহেলা, ঢাকা উত্তরের ২ কর্মচারি চাকরিচ্যুত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৯:২৬ pm

দায়িত্ব পালনে অবহেলাসহ বিভিন্ন অপরাধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একদিনেই এক কর্মচারিকে চাকুরিচ্যুত এবং অপরজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন অপরাধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একদিনেই দুজনের একজনকে চাকুরিচ্যুত এবং অপরজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, ৬ জুলাই অফিস আদেশ মোতাবেক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-৫ এর আওতাধীন ২৮ নং ওয়ার্ড এর দৈনিক মজুরী ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী মোঃ জামাল হোসেনকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে চাকুরীচ্যুত করা হয়।

একই তারিখে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-৫ এর আওতাধীন ২৮ নং ওয়ার্ড এর পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ মনিরুজ্জামানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরী বিধিমালা-২০১৯ এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ