1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দায়িত্ব পালনকালে জেলেদের হামলায় আহত সেই কনস্টেবল মারা গেছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ৬:২২ pm

দেশের মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকালে জেলেদের অতর্কিত হামলায় গুরুতর আহত নৌপুলিশের কনস্টেবল মো. কবির হোসেন (৪২) চিকিৎসাধীন মারা গেছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল তিনি প্রায় এক মাস তিনদিন চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌপুলিশের পাঁচজন সদস্য আহত হন। তাদের মধ্যে কবির হোসেন গুরুতর আহত হয়েছিলের। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস তিনদিন চিকিৎসাধীন থাকার পরে আজ তার মৃত্যু হয়।

মৃত্যুকালে কনস্টেবল কবির হোসেন তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামে।

কনস্টেবল কবির হোসেনের মৃত্যুতে আইজিপির শোক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নৌপুলিশের কনস্টেবল মো. কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ