
সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।মেক্সিকো উপসাগরের সেই আগুন নেভানোর চেষ্টা করছে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ। এ রকম একটি ভিডিও শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যেগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে। নীলচে পানির ওপর কমলা রঙের আগুনের দৃশ্য এখন নেটমাধ্যমে ভাইরাল। খবর দি ইনডিপেন্ডেন্টের।
মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই শুক্রবার ওই আগুন লেগেছিল। দেশটির জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করে লেগেছিল ওই আগুন। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স।
সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন দেশটির দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ অগ্নিকাণ্ডের ফলে ওই প্রকল্পের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে তেল সংস্থাটি। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে।
আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সারওয়ার দানিশের প্রেস সচিব মোহাম্মাদ হেদায়েত বলেছেন, তার দেশে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতি ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছে।
তিনি শনিবার কাবুলে এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে। তিনি আফগানিস্তানে দুই দশক ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা যেসব স্লোগান দিয়ে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল তার একটিও বাস্তবায়িত হয়নি।
মোহাম্মাদ হেদায়েত বলেন, আমেরিকা ২০ বছর পর যা রেখে গেছে তা নিশ্চিতভাবে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নয়; বরং এখন আফগানিস্তানে যুদ্ধ ও সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস