1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দখলকৃত অফিসে তালেবান সদস্যের নাচের ভিডিও ভাইরাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ৭:১০ pm

দুরন্ত গতিতে আফগানিস্তানের একের পর এলাকা দখলে নিচ্ছে তালেবান। খুব শিগগিরই তালেবানের হাতে রাজধানী কাবুলের পতন হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দখলকৃত একটি প্রাদেশিক রাজধানীর কার্যালয়ে এক তালেবান সদস্যের নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রোগ্রাম ডিরেক্টর ও মুখপাত্র কবির হেকমল টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, শাসন ব্যবস্থার নতুন স্টাইল। তালেবান একটা সিস্টেমের এ রকম বেহাল দশাই করতে পারে। তাদের কাছ থেকে অন্যকিছু আশা করা যায় না।

তালেবান কেবল একটি সিস্টেমের মাধ্যমে এটি করতে পারে, অন্য কিছু আশা করা যায় না। সব পতিত অফিসের অবস্থা একই। আফগানিস্তানের কিছু অংশে গত ২০ বছর ধরে করা সমস্ত প্রচেষ্টার পর দ্রুত বিপরীত অভিজ্ঞতা হয়। সব দখলকৃত অফিসেরই একই অবস্থা।

ওই ভিডিও এক লাখ আট হাজারেরও বেশিবার দেখা হয়েছে।

গত এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে শনিবার দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি বহুমুখী আক্রমণ শুরু করেছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ইতোমধ্যে ১৮টির রাজধানীর দখল নিয়েছে তালেবান। বেশ কিছু এলাকায় এখনো তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে। ইতোমধ্যে গোষ্ঠীটি দেশের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলে নেয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ