1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

থামছে না শ্রমিক অস্থিরতা, ৪৩ কারখানা বন্ধ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪৬ am

মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অস্থিরতা থামছে না। গতকাল মঙ্গলবার মালিকপক্ষ সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় ৪৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫টি কারখানা গাজীপুরে। তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিএমইএর তথ্য মতে, গতকাল দুপুরের পর মোট ৪২টি কারখানা বেতনসহ ছুটি ঘোষণা করেছে। ২১টি কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যান। ১১টি কারখানায় শ্রমিকরা ভেতরে থেকেও কাজ করেননি।

জানতে চাইলে অনন্ত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান বাবলু  বলেন, ১০ দিন ধরে তাঁদের কারখানা বন্ধ।

শ্রমিকদের একের পর এক দাবি মেনে নেওয়ার পরও কারখানা সচল রাখা য়ায়নি। এ জন্য গতকাল চূড়ান্তভাবে শ্রম আইনের ১৩/১ ধারায় নোটিশ করেছে তাঁর কারখানা। এতে শ্রমিক কাজ না করলে তাঁরা মজুরিও পাবেন না।

তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাজ হারানোর আশঙ্কায় ভুগছে।

এর মধ্যে বৈশ্বিক ক্রেতারা কার্যাদেশ বাতিলের কথাও জানিয়েছে। এতে তাঁদের প্রতিষ্ঠানগুলোর প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন।
আক্ষেপ করে তিনি বলেন, উদ্ভট দাবির মুখে তাঁদের কারখানা বন্ধ করতে হলো। শ্রমিকদের অনেক দাবিদাওয়া বিশেষ করে, টিফিন ও হাজিরা বোনাসের দাবি মানা হয়েছে। এখন নতুন দাবি, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

এ সময় কোনো কোনো কর্মকর্তাকে শ্রমিকদের হাতে নাজেহালও হতে হয়েছে বলে তিনি জানান।
বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, দফায় দফায় শ্রমিক-মালিক ও যৌথ বাহিনীর সঙ্গে বৈঠকের পরও সমস্যার সমাধান হচ্ছে না। প্রতিদিনই কারখানায় অস্থিরতা বাড়ছে। আগে রাস্তায় আন্দোলন করলেও এখন কারখানার ভেতর বিশৃঙ্খলা তৈরি করছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে কারখানাগুলো কিভাবে চলবে, এ নিয়ে গত রাতে বৈঠকে বসেছেন। বিজিএমইএ পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তাঁরা করণীয় ঠিক করবেন।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ