1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনেকে লাখ টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩০ pm

পরিমাণে কম দেওয়ার অভিযোগে রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় দুটি তেলের পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এ জরিমানা করেন।

এ সময় রাজবাড়ী ফিলিং স্টেশনের দুর্জয় কুমার দে’কে (৩৭) ৫০ হাজার টাকা ও পলাশ ফিলিং স্টেশনের মো. লোকমান হোসেনকে (৬৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায় মোরশেদ চপ নামের এক দোকানিকে ১ হাজার এবং অদক্ষ লোকের দ্বারা উচ্চতর অ্যান্টিবায়োটিক প্রয়োগে নির্দেশনা দেওয়ায় বিকল্প ডেন্টালের এম এ জলিলকে (৪০) ১০ টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ