1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ১০:১৯ am

রাজধানীর তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সাইদুল ইসলাম (১৮)। মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক সুজন (১৯) আহত হয়েছেন।

নিহত সাইদুল তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন। তিনি পেশায় পিকআপভ্যানের হেলপার ছিলেন। নিহতের সহকর্মী আলাউদ্দীন জানান, সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।

বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সাইদুল।

তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ