1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুচ্ছ ঘটনায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪২ pm

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে। নিহত হাফিজুর মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে।

এ ঘটনার জের ধরে মোটর সাইকেল চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান মারাক্তক আহত হলে খালিদ তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। ঘাতক খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওসি বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ