1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তালেবানদের দখলে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১ ১০:৩২ am

তালেবান দাবি করেছে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা তারা দখলে নিয়েছে। মস্কোতে রাশিয়ার সরকারের সাথে এক বৈঠকের সময় তালেবানের পক্ষে প্রধান আলোচনাকারী কর্মকর্তা শাহাবুদ্দিন দেলাওয়ার এই দাবি করেন ।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে অন্য কোনো গোষ্ঠীকে প্রতিবেশী দেশে হামলা চালাতে দেবো না।

আফগান সরকারের প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা না করার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তালেবানের কোনো ধরনের চুক্তি হয়নি বলেও শাহাবুদ্দিন দেলাওয়ার দাবি করেন।

রুশ সরকার বলছে, তাজিকিস্তানের সঙ্গে সীমান্তের দুই-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। পশ্চিম আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত স্থল বন্দর তালেবানের দখলে চলে গেছে। এই ঘটনাকে আফগান সরকারের প্রতি একটা বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় অবস্থানরত নিরাপত্তা বাহিনী বন্দরটি পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ