
ক্রিকেটার নাসির হোসেন ও সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীর বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তে প্রমাণ হয়েছে যে, নাসির-তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ। তালাক হতে গেলে যে প্রক্রিয়া মানা দরকার তার কোনোটিই তারা মানেননি। ফলে তামিমা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী।
রাকিব হাসানও তেমনটি জানিয়েছেন। তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি জানান, তামিমা এখনো আইনত আমার স্ত্রী। সে যদি স্বামী-স্ত্রীর সম্পর্ক কন্টিনিউ করতে চায় তাহলে আমিও তাই করবো।
তামিমা ফিরে আসলে তাকে গ্রহণ করবেন বলে জানান রাকিব হাসান। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে তিনি এই কথা বলেন।
ভিন্নবার্তা ডটকম/এন