1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তাপমাত্রা কমার আভাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ১০:২৩ am

টানা কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে শিগগিরই মুক্তির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার অথবা শুক্রবার নামতে পারে স্বস্তির বৃষ্টি। কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

বুধবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারাদেশের কোথাও কোথাও মেঘলা আকাশের পাশাপাশি মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়ার অবস্থা অনুকূলে আছে। কিন্তু রোদ আর মেঘলা আকাশের ফলে অনেকটা ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলে এ গরম দূর হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির তথ্যে বলা হয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ২৭ মিলিমিটার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ