1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১ ১১:০৬ pm

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মোহাম্মদ লোকমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান ও শাজাহান (৩৫) নামে অপর এক মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মজিবর (৩০) ও বাবু (৩১) নামক দুই আরোহী আহত হন।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে ২ মোটরসাইকেল সংঘর্ষের খবর শুনতে পান তারা। ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু ও অপর চালকসহ তিনজন আহত হন। মোটরসাইকেল চালক নিহত মোহাম্মদ লোকমান এক সময় শ্রীনগরের কোলাপাড়া এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। তিনি ঢাকার কেরানীগঞ্জের মো. সিরাজ মোল্লার পুত্র। এছাড়া অপর বাইকচালক নিহত মো. শাজাহান শরীয়তপুর জেলার শামসু জোহার পুত্র।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, একই লেনে ঢাকাগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ কীভাবে হলো প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়েছে। অপর চালক হাসপাতালে মারা যান। আহতরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান, লাশ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ