1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ফের লাইনচ্যুত ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৩ am

একদিন না পেরুতেই আবারো লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন। ফলে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌনে ১১টায় শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ২ নম্বর রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছিল।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার, সারাদিন এমনকি রাতও লাগতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে।
তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি কিংবা কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ