1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ১০:০০ pm

গাজীপুরের মীরেরবাজার এলাকায় তিতাস এক্সপ্রেস ট্রেনের সাথে লরির ধাক্কার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। তবে ট্রেনের সঙ্গে লরির ধাক্কার ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এর আগে কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা ২টায় ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

বিকাল ৪টায় দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করা হয়। উদ্ধারের কিছুক্ষণ পর পুনরায় বগিটি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী টিম পুনরায় কাজ শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় বগিটি উদ্ধার করে ভৈরব রেলস্টেশনে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেরামত শেষে লাইনে ট্রেন চলাচলের উপযোগী করা হয় এবং রাত পৌনে ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রমের মধ্যে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ