1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : কাল থেকে লাঙ্গলবন্দ সেতুতে যান চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১ ৭:২৫ pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ সেতু আগামী সোমবার (১২ জুলাই) রাত ১০টা থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মেরামত কাজ করা হবে। এজন্য এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুর এক পাশ দিয়ে উভয়মুখী যান চলাচল করবে। রোববার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ে মোগড়াপাড়া-কাইকারটেজ-নবীগঞ্জ-মদনপুর দিয়ে হালকা যানবাহন চলাচল করবে। ভারি যানবাহনের জন্য কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা দিয়ে চলাচল করবে।

সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ