1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১:২৪ am

তিন দিনের ছুটি এক সঙ্গে হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীদের চাপ বেড়েছে। তবে মহাসড়কের সি‌দ্ধিরগঞ্জ অং‌শে কোথাও কোনো দীর্ঘ যানজট সৃষ্টি হয় নি।

এদিকে যানবাহন সংকটের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, তিনদিনের ছুটি থাকায় কেউ গ্রামে আবার কেউ দলবেধে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাচ্ছেন। এর ফলে মহাসড়কে যানবাহনের তুলনায় যাত্রীর চাপ বেশি রয়েছে।

রা‌শেদুল ইসলাম নামের এক যাত্রী জানান, অনেকদিন পর ৩‌দিন ছুটি পেলাম। তাই সময়টা উপভোগ করার জন্য গ্রামে ছুটে যাচ্ছি। যেতে একটু কষ্ট হলে প্রিয়জনদের সঙ্গে দেখা করার আনন্দের কাছে তা কিছুই না।

মো. আকাশ না‌মে এক বেসরকারি চাকুরীজীবীর সঙ্গে কথা বললে তিনি জানান, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস খালি পাচ্ছি না। কাউন্টারগুলোতে যোগাযোগ করলাম সেখানেও তারা বলছেন টিকিট নেই।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, এক সঙ্গে তিন দিনের ছুটি থাকায় সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। যানজট নিরসনে আমাদের পুলিশের টিম মহাসড়কে রয়েছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ