1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ১০:৫৫ am

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রিপন মিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার (১৪ নভেম্বর) বিশ্বনাথ দত্ত (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, সায়েদাবাদ জনপদ মোড় থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্য থেকে রোববার বিশ্বনাথ দত্ত নামে একজনের মৃত্যু হয়। আজ রিপন মিয়া নামে আরও একজনের মৃত্যু হলো। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ছিলেন। তার শরীরের ৬০ শতাংশ (বার্ন) দগ্ধ ছিল।

তিনি আরও জানান, বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কবির হোসেনের ৮৫ শতাংশ, আবুল কালামের ৮০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ বার্ন (পুড়ে) হয়েছে। এছাড়া শামসুদ্দিন রবিন নামে একজনের ৫ শতাংশ বার্ন হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে আগেই হাসপাতালে ছেড়েছেন।

অন্যদিকে, নিহত রিপনের আত্মীয় আকবর হোসেন জানান, রিপনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। তার বাবার নাম আলী জমাদার। বর্তমানে সায়েদাবাদ এলাকায় থাকতেন। রিপন দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ