1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ১১:১৮ pm

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, বিকালে রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শফিকুল।

এসআই আরো বলেন, গাড়ি সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালিয়া গ্রামে। বর্তমানে বসবাস করতেন যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায়। রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করতো শফিকুল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ