1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৪ মামলা, গ্রেফতার ৪৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ১১:০০ am

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ওজনের ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের হয়েছে বলেও জানানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ