1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূতের নিয়োগ সিনেটে চূড়ান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ১২:১৯ pm

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়।

বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল রবার্ট মিলার। তিনি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন। এখন আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।

পিটার ডি হাসকে গত জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা পিটার ডি হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ