1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ১০:৪১ am

রাজধানীর শেরেবাংলানগরের আসাদগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আব্দুর রব (১৮) মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুর রব পেশায় পরিবহণ শ্রমিক। তার বাড়ি ভোলায়।

আব্দুর রবের বোন সুমি আক্তার জানান, তার বড় ভাই রানা মোহাম্মদপুরে থাকেন। আর আব্দুর রব সাভারের বইলাপুরে থেকে ব্রাদার্স পরিবহণের একটি গাড়িতে হেলপার হিসাবে কাজ করে। বৃহস্পতিবার বিকালে আব্দুর রব বড় ভাই রানার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সন্ধ্যায় আসাদগেট ফুটওভার ব্রিজের নিচে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ৫-৬ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় আব্দুর রব বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে, বাম পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছে থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

শেরেবাংলানগর থানার এসআই মহেশ চন্দ্র সিং বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আসাদগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন আব্দুর রব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ