1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় গার্ডারের চাপায় শ্রমিক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৮ pm

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় গার্ডারের চাপায় হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের সহকর্মী শামীম বলেন, তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ওঠানোর সময় চাপা পড়ে হাসান গুরুতর আহত হয়। হাসানের বাড়ি চাঁদপুরে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ