1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৩:৪১ pm

রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেটের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। রোববার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল  বলেন, খবর পেয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট সংলগ্ন ৯৮ নম্বর দোকানের সামনের ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জেনেছি। গুলিস্তান এলাকায় ফুটপাতে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ