1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেল্টার চেয়ে বিপজ্জনক ল্যামডা, ছড়িয়েছে ৩০ দেশে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ৫:২৫ pm

করোনার নতুন ধরন ‘ল্যামডা’ বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এটি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক। গত চার সপ্তাহে এ ভাইরাসটি অনন্ত ৩০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার এক টুইট বার্তায় বলা হয়েছে, এর ধরনটি মূলত পেরুর। করোনার এ ধরনটিতে মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে বেশি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, করোনার ল্যামডা ধরনটি যুক্তরাজ্যেও শনাক্ত হয়েছে। গবেষকরা বলছেন, এ ভাইরাসটি ডেল্টার ধরনের চেয় ভয়াবহ। এটি ডেল্টার চেয়ে বেশি সংক্রামক।

গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যামডা ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এ নতুন ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এ ল্যামডা।

এদিকে ল্যামডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ